WB Gram Panchayat exam 2026: 25 টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর। GK। Pdf Download Now।
সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে সাধারণ বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একবার অবশ্যই দেখে নিন। অনেক সময় পরীক্ষার হলে সহজ প্রশ্নের উত্তরও মনে করতে অসুবিধা হয়। তাই নিয়মিত অনুশীলন এবং বারবার রিভিশন করা খুবই জরুরি।
এই পোস্টে মানবদেহ, ভিটামিন, রসায়ন, পদার্থবিদ্যা এবং জীববিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে বাছাই করা ২৫টি MCQ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। যারা ডিফেন্স, পুলিশ, রেলওয়ে কিংবা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এই প্রশ্নগুলি অনুশীলন করলে তোমরা উপকার পাবে। তাই সকল ছাত্রছাত্রীদের কে বলব তোমরা ভাল করে পড়বে।
25 টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর
১. সাধারণ লবণের রাসায়নিক নাম কী?
উত্তর: সোডিয়াম ক্লোরাইড (NaCl)।
২. মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি?
উত্তর: ফিমার (উরুর হাড়)।
৩. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়?
উত্তর: ভিটামিন D।
৪. পেনিসিলিন কে আবিষ্কার করেন?
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং।
৫. আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত?
উত্তর: প্রায় ৩ লক্ষ কিলোমিটার।
৬. লোহিত রক্তকণিকা (RBC) কোথায় তৈরি হয়?
উত্তর: অস্থিমজ্জায়।
৭. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর: নাইট্রোজেন (প্রায় ৭৮%)।
৮. বিশুদ্ধ জলের pH মান কত?
উত্তর: ৭।
৯. কোষের শক্তিঘর কাকে বলা হয়?
উত্তর: মাইটোকন্ড্রিয়া।
১০. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি?
উত্তর: ট্যাকোমিটার (ইঞ্জিনের ঘূর্ণন গতি মাপে)।
১১. কার্বনের কঠিনতম রূপভেদ কোনটি?
উত্তর: হীরা।
১২. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer)।
১৩. মানুষের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
উত্তর: ইনসুলিন।
১৪. শব্দের তীব্রতা মাপার একক কী?
উত্তর: ডেসিবেল (dB)।
১৫. পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
উত্তর: প্রোটন ও নিউট্রন।
১৬. কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
উত্তর: পারদ (Mercury)।
১৭. শুষ্ক বরফ আসলে কী?
উত্তর: কঠিন কার্বন ডাই-অক্সাইড (CO₂)।
১৮. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কী?
উত্তর: নাইট্রাস অক্সাইড (N₂O)।
১৯. সাবানের একটি প্রধান রাসায়নিক উপাদানের নাম কী?
উত্তর: সোডিয়াম স্টিয়ারেট।
২০. সূর্যের শক্তির প্রধান উৎস কী?
উত্তর: নিউক্লীয় সংযোজন (Nuclear Fusion)।
২১. বংশগতিবিদ্যার জনক কে?
উত্তর: গ্রেগর জোহান মেন্ডেল।
২২. আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়?
উত্তর: অ্যান্টোয়ান ল্যাভয়সিয়ে।
২৩. পিতল কোন কোন ধাতুর সংকর?
উত্তর: তামা ও দস্তা।
২৪. কোন কোন ভিটামিন জলে দ্রবণীয়?
উত্তর: ভিটামিন B ও ভিটামিন C।
২৫. পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট কতটি হাড় থাকে?
উত্তর: ২০৬টি।
.webp)